প্রাইভেসি পলিসি
বেঙ্গলস্ট্যাক আপনার প্রাইভেসিকে সম্মান করে। bengalstack.com ও বেঙ্গলস্ট্যাক অ্যাপ ব্যবহারের সময় আমরা কী তথ্য সংগ্রহ করি, কীভাবে ব্যবহার করি এবং আপনার কী কী অধিকার আছে — তা এই পলিসিতে বলা হয়েছে।
১. আমরা যেসব তথ্য সংগ্রহ করি
- অ্যাকাউন্ট তথ্য: সাইনআপে দেওয়া নাম, প্রতিষ্ঠানের নাম, ইমেইল, ফোন ও ঠিকানা।
- বিলিং তথ্য: পেমেন্ট মাধ্যম, অংক ও ট্রানজেকশন রেফারেন্স। আপনার সম্পূর্ণ কার্ড নম্বর, পিন বা ওয়ালেট পাসওয়ার্ড আমরা সংরক্ষণ করি না।
- সার্ভিস ডেটা: আপনার প্যানেলে আপনি ও আপনার টিম যে ব্যবসায়িক ডেটা রাখেন (কাস্টমার, প্রোডাক্ট, অর্ডার, বিলিং রেকর্ড)। এই ডেটার মালিক আপনি।
- টেকনিক্যাল ডেটা: IP, ব্রাউজার ও ভিজিট করা পেজের লগ — নিরাপত্তা ও সার্ভিস উন্নয়নের জন্য।
২. তথ্যের ব্যবহার
সার্ভিস পরিচালনা, পেমেন্ট প্রসেস, সার্ভিস নোটিফিকেশন (ইমেইল/SMS), সাপোর্ট ও প্ল্যাটফর্ম উন্নয়নে আপনার তথ্য ব্যবহার হয়। আমরা কারো কাছে আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।
৩. থার্ড-পার্টি সার্ভিস
শুধু সার্ভিস চালানোর জন্যই বিশ্বস্ত থার্ড-পার্টি ব্যবহার হয়: পেমেন্ট প্রোভাইডার (বিকাশ, নগদ, ব্যাংক ও কার্ড গেটওয়ে), SMS গেটওয়ে এবং এনক্রিপ্টেড ব্যাকআপের জন্য ক্লাউড স্টোরেজ। প্রত্যেকে শুধু ন্যূনতম প্রয়োজনীয় ডেটা পায়।
৪. আপনার সার্ভিস ডেটা
প্যানেলের ডেটা আপনার। আপনার চাওয়া সাপোর্ট, সার্ভিস রক্ষণাবেক্ষণ বা আইনগত বাধ্যবাধকতা ছাড়া আমরা তাতে প্রবেশ করি না। স্বয়ংক্রিয় ব্যাকআপ এনক্রিপ্টেড থাকে।
৫. কুকিজ
লগইন ধরে রাখা ও ভাষার মতো পছন্দ মনে রাখতে কুকি ব্যবহার হয়। ব্রাউজারে কুকি বন্ধ করলে সার্ভিসের কিছু অংশ কাজ নাও করতে পারে।
৬. ডেটা সংরক্ষণ ও ডিলিট
সাবস্ক্রিপশন চালু থাকা পর্যন্ত অ্যাকাউন্ট ডেটা সংরক্ষিত থাকে। অ্যাকাউন্ট বন্ধ হলে নির্ধারিত সময়ের পর সার্ভিস ডেটা ও ব্যাকআপ মুছে ফেলা হয়। আগেই ডিলিট চাইলে সাপোর্টে যোগাযোগ করুন।
৭. নিরাপত্তা
HTTPS এনক্রিপশন, এনক্রিপ্টেড ব্যাকআপ, অ্যাক্সেস কন্ট্রোল ও অডিট লগ ব্যবহার করি। কোনো পদ্ধতিই ১০০% নিরাপদ নয়, তবে আপনার ডেটা সুরক্ষায় আমরা নিরন্তর কাজ করি।
৮. যোগাযোগ
এই পলিসি নিয়ে প্রশ্ন: support@bengalstack.com